বরগুনা থেকে ০২ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার,। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৩২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

র্যাব-৮ এর অভিযানে বরগুনা থেকে ০২ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার।
২৬ এপ্রিল ২০২০ তারিখ বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর দাওয়াতি শাখার দুই জন সক্রিয় সদস্য আবদুর রহমান(৪৪), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-কদমতলা, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা ও মোঃ আলমগীর(৪৩), পিতা-মৃত নূর মোহাম্মদ হাওলাদার, সাং-হরিদ্রা বাড়িয়া, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, বর্তমান সাং-ক্রোক, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।


























