সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ময়মনসিংহে কৃষকের ধান কেটে দিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৩৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সুজন খান (বিশেষ প্রতিনিধি) : কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে করোনাভাইরাসের এ সময়ে শ্রমিক সংকট নিরসনে কৃষকের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর কৃষকলীগ। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগ। ৩২নং ওয়ার্ড মহানগর কৃষক লীগের সভাপতি মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক ছলিম মিয়ার উদ্যোগে ধান কাটার আয়োজন করা হয়।

ধানকাটার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন স্থবির হয়ে পড়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর কারণে শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ অনেকটা ঘরে আবদ্ধ। করোনা ভাইরাসের কারণে আজকে ধান কাটতে লোক পাওয়া যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কৃষকলীগের কল্যাণে আজকে কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই এ সরকার কৃষকদের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।
করোনা পরিস্থিতি ময়মনসিংহ জেলা লকডাউন থাকায় বাইরে থেকে কোনো লোক প্রবেশ করতে পারছে না। এতে চলতি মৌসুমে বোরো ধান তোলায় এ জেলায় কৃষিশ্রমিক সংকট দেখা দিয়েছে। তবে এ বছর ভিন্নতা রয়েছে, ধান কাটায় নেমেছে নানা পেশার মানুষ। কেউ ধান ঘরে তুলতে সাহায্য করছে, আবার কেউ কৃষকদের উদ্বুদ্ধ করতেও মাঠে নেমেছে।
২৬ এপ্রিল (রবিবার) তৃতীয় দিনে ময়মনসিংহ নগরীর ৩২নং ওয়ার্ড চরকালীবাড়ী এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ২০ কাঠা জমির ধান কেটে দিলেন কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে কৃষকের ধান কেটে দিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু

আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০