সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সামাজিক দূরত্ব ভুলে চাকরি বাঁচাতে গন্তব্যে ছুটছে শ্রমিকরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::-

করোনা ভাইরাসের (করোনা ভাইরাস-১৯) সংক্রমণ ঠেকাতে ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) থেকে কিছু পোশাক কারখানা খোলার কথা, যে কারণে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার পোশাক শ্রমিকরা সামাজিক দূরত্বের কথা ভুলে চাকরির কথা মাথায় রেখে পিকআপ ভ্যানে গাদাগাদি করে ছুটে চলছে নিজ নিজ গন্তব্যে।

শনিবার (২৫ এপ্রিল) ইফতারের ঠিক আগ মুহূর্তে ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপ ভ্যানে গাদাগাদি করে যাত্রী নিয়ে ছুটে চলার এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পোশাক শ্রমিকরা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পার হয়ে রাজধানী ঢাকা, সাভার, গাজীপুর, নারায়নগঞ্জে কিছু পোশাক কারখানা খোলা যে কারণে জীবন-জীবিকার তাগিদে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির কথা জেনেও গাদাগাদি করে পিকআপ, ট্রাক, ইজিবাইকে করে ছুটে চলছে ওই সমস্ত পোশাক শ্রমিকরা। এ সুযোগে পোশাক শ্রমিকদের কাছ থেকে দ্বিগুন ভাড়া নিচ্ছে পরিবহন শ্রমিকেরা।

মাদারীপুর থেকে আসা পোশাক শ্রমিক শরিফুল বলেন, কাল থেকে কারখানা খোলা, এজন্য এতো ঝুঁকি নিয়ে কারখানায় যাচ্ছি। সময় মতো না পৌঁছাতে পারলে চাকরি চলে যেতে পারে। এজন্য অতিরিক্ত টাকা দিয়ে পিকআপ ভ্যানে করে যাচ্ছি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি স্থানে জেলা পুলিশের চেক-পোস্ট আছে। এছাড়া আমাদের হাইওয়ে পুলিশ মহাসড়কে টহল দিচ্ছে এবং মহাসড়কে পিকআপ ভ্যান, ট্রাক বা ইজিবাইকে যাত্রী বোঝাই অবস্থায় পেলে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সামাজিক দূরত্ব ভুলে চাকরি বাঁচাতে গন্তব্যে ছুটছে শ্রমিকরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০