সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে সৎ ভাগিনাদের হাতে খুন হয়েছেন মামা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৩৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে সৎ ভাগিনাদের হাতে খুন হয়েছেন মামা। স্থানীয় কবাই ইউনিয়নের কালোকাঠি গ্রামে রোববার এই নৃশংস ঘটনায় প্রাণ হারিয়েছেন আপাং তালুকদার। চল্লিশোর্ধ্ব এই ব্যক্তিকে সৎ ভাগিনা রাসেল ও রাজু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। স্বজনেরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- পুর্ব-পুরুষদের জমি নিয়ে আপাং তালুকদারের সাথে তার সৎ ভাগিনা রাসেল ও রাজুদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিশেষের মধ্যস্ততায় সালিশ বৈঠকও হয়েছিল। কিন্তু সমাধানে আসা যায়নি।

পুলিশ জানায়- রোববার সকাল ৮টার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে বোনের ছেলেদের সাথে ফের আপাং তালুকদারের বাকবিতন্ডা হয়। এসময় রাসেল ও রাজু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে শেবাচিমে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের ক্রাইম-নিউজ কে জানান, মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে হত্যাকারীদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণের প্রস্তুতির সাথে সাথে গ্রেপ্তারেও অভিযান শুরু হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সৎ ভাগিনাদের হাতে খুন হয়েছেন মামা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০