ভালুকা পৌরসভা ৫ শ পরিবারে ১ টন সবজি উপহার দিলেন, সমাজ সেবক ও প্রকৌশলী মাসুদ পারভেজ।
- আপডেট সময় : ১২:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ২৭৯ বার পড়া হয়েছে

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃ-ময়মনসিংহের ভালুকায় করোনা মহামারীতে হয়ে পরা কর্মহীন পৌরসভা খাদ্যসহায়তা হিসাবে, এবার ৫ শ পরিবারে ১ টন সবজি উপহার দিলেন, সমাজ সেবক ও প্রকৌশলী মাসুদ পারভেজ (২৬,এপ্রিল)ররিবার,ভালুকা পৌরসভার৮ও৯নংওর্য়াডের পাড়া-মহল্লায় পিকআপভ্যানে করে,নিম্ম,মধ্যবিত্ত পরিবার সদস্যদের খুঁজে-খুঁজে,শাক-সবজি বিতরণ করেন তিনি।
এর আগেও প্রকৗশলী মাসুদ,পৌরবাসীকে খাদ্যসহায়তা প্রদান এবং ভালুকা সরকারী হাসপাতালের ডাক্টারদের সুরক্ষা পোষাক (পিপিই) বিতরণ করেন।
আর এবার মাহে রমজানে করোনায় অসহায় মানুষের খাদ্য সহযোগিতার প্রয়াসে তার ব্যক্তিগত উদ্যোগে এই সবজি বিতরণ করেন।
তিনি জানান,মানুষের মুখে সামান্য হাসি ফুটানোর যে শান্তি তা হয়তো আর কিছুতেই নেই।সেই উপলব্ধি থেকেই জননেত্রী শেখ হাসিনার মানবিক গুনাবলীর দিক গুলোকে অনুস্মরন করে ভালুকার মাটি ও মানুষের নেতা সাংসদ,আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু“ ভাইয়ের নির্দেশনায় আজ থেকে ভালুকা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সামান্য উপহার স্বরূপ সবজি বিতরণ কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম রমজানজুরে অব্যাহত রাখবো।






















