সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালসহ সারা দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩২৪ জন চিকিৎসক আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালসহ সারা দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩২৪ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, আক্রান্তদের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিডিএফ প্রধান নিরুপম দাস।
তিনি বলেন- ‘দেশের ৬০টি জেলায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন চিকিৎসক। এর মধ্যে ২৫৫ জন ঢাকা বিভাগের। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক ১৬৩ জন, বেসরকারি হাসপাতালের ৭৬ জন এবং অন্যান্য ক্ষেত্রের ২০ জন রয়েছেন।’
ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৬ জনের সকলেই সরকারি হাসপাতালের চিকিৎসক। অন্যদিকে, চট্টগ্রামে বিভাগের আক্রান্ত ১২ জনের মধ্যে একজন ছাড়া অন্যরা সরকারি হাসপাতালের। খুলনা বিভাগের সাতজন, বরিশালের আটজন, সিলেটে দুজন এবং রংপুর বিভাগের তিনজন চিকিৎসকের মধ্যে এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সময় চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), উন্নত মানের গাউনস, মাস্ক এবং বিশেষ চশমার বিকল্প নেই বলেও জানান ডা. নিরুপম।

আজ শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে ১৪০ জনের মৃত্যু হয়েছে এবং ৪ হাজার ৯৯৮ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিএইচএস, প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা বাদে দেশের ৬০টি জেলায় করোনভাইরাস ছড়িয়ে পড়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালসহ সারা দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩২৪ জন চিকিৎসক আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০