সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

গোয়াল ঘর থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে মোসা. কল্পনা বেগম (৩৫) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগনাথপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। কল্পনা বেগম ওই এলাকার মো. তৌহিদুল ইসলাম কিসমত এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আনুমানিক ৯টার দিকে স্বামীর ঘর থেকে বের হয়ে কল্পনা বেগম নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতেই আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। শনিবার সকাল আনুমানিক ৬টায় সময় একই বাড়ির ঝর্ণা আক্তার তার চাচা মোস্তফার একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে কল্পনাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দেয়। এ সময় বাড়ি সকল লোকজন ছুটে এসে কল্পনাকে ঝুলন্ত অবস্থা নিচে নামায় এবং রাজাপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কল্পনার বড় ছেলে মো. অনিক জানায়, সেহরীতে খাওয়ার জন্য রান্না করা তরকারি বিড়ালে খেয়ে ফেলে। এ কারণে তার বাবা ক্ষিপ্ত হয়ে তার মাকে গালমন্দ করেন। এ সময় তার মা কল্পনা বেগম ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার মাকে অনেক খোঁজাখুঁজি করলেও আর পাওয়া যায়নি। অনিক আরও জানায়, তার মা একজন মানুসিক রোগী ছিলেন। এর আগেও তার মা কয়েকবার গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নম্বর ৪)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোয়াল ঘর থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০