কাল খুলছে পোশাক কারখানা, বন্ধ গণপরিবহন, হয়রানি। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: কাল থেকে পোশাক কারখানা খুলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিতে যোগ দিতে ঢাকা, সাভার, গাজীপুরসহ বিভিন্ন কারখানায় ছুটছেন পোশাক শ্রমিকরা। কিন্তু রাস্তায় নেই গণপরিবহন। তারপরও চাকরি বাঁচাতে রাস্তায় নেমেছেন তারা। রিকশা, ভ্যানে চড়ে প্রয়োজনে পায়ে হেঁটেও পৌঁছাতে হবে কারখানায়।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কথা হলো পাবনার নগরবাড়ি ঘাটের সুফিয়া বেগমের সাথে। সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন। ভোর ৫টায় রওনা দিয়ে নৌকায় যমুনা নদী পার হয়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছান সকাল ৮টায়। এরপর তিন দফায় ভ্যান, রিকশা পাল্টে ২০ কিলোমিটার দূরত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন বেলা সাড়ে ১১টায়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আবার উঠলেন একটি রিকশা ভ্যানে। সাভার পর্যন্ত প্রতিজন দুই শ টাকায় ফয়সালা করলেন রিকশাচালকের সাথে। প্রতি ভ্যানে যাত্রী নেওয়া হচ্ছে কমপক্ষে পাঁচজন। তিনি জানালেন, স্বাভাবিক সময় নগরবাড়ি থেকে সাভার পৌছুতে নৌকা, বাস, রিকশা ভাড়া বাবদ লাগে দেড় শ টাকা। সেখানে তার লাগছে কমপক্ষে পাঁচ শ টাকা।






















