সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

চীনে ফের করোনার হানা, আরও একটি শহর লকডাউন ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:::

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এই মহামারী। যে দেশ থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেই চীনকে যেন কিছুতেই ছেড়ে যাচ্ছে না। এবার চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরটি লকডাউন করা হয়েছে।

জানা গেছে, গত ১০ দিনে সেখানে ৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এর আগে চলতি মাসের শুরু দিকে করোনার সংক্রমণ ঠেকাতে চীন-রাশিয়ার সীমান্তের সকল স্থলবন্দর বন্ধ করে দেয় চীন। এরপরও সংক্রমণ বাড়ছে।

হারবিনে প্রায় এক কোটি মানুষের বসবাস। হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। চীনে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই হেইলংজিয়াং।
শহরের কর্তৃপক্ষ বলছে, স্থানীয়ভাবে নয় বরং বাইরে থেকে আসা ব্যক্তির মাধ্যমে নতুন করে সেখানে করোনার সংক্রমণ হয়েছে। সরকারি এক আদেশে বলা হয়েছে, আবাসিক এলাকায় ঢুকতে বা বের হতে হলে স্থানীয়দের তাদের স্মার্টফোনে থাকা একটি কিউআর কোড স্ক্যান করতে হবে।

যদি সেটি সবুজ রঙের হয় তাহলে ওই ব্যক্তি করোনামুক্ত বলে বিবেচিত হবেন। তবে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনে ফের করোনার হানা, আরও একটি শহর লকডাউন ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০