সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

গাজীপুর শ্রীপুরে মা ও তিন সন্তানকে জবাই করে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ৪৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সুজন খান (বিশেষ প্রতিনিধি) ঃগাজীপুরে শ্রীপুর উপজেলায় বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার আব্দুল আউয়াল ডিগ্রী কলেজ রোড (আবদার) এলাকার বাসিন্দা প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের দ্বিতল বাড়ির দোতলার একটি কক্ষ থেকে তার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজনের মরদেহ খাটের ওপর ও বাকিদের মরদেহ রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল। এসময় ঘর থেকে ছোরা ও একটি বটি উদ্ধার করা হয়।

মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় শুক্রবার শ্রীপুরে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করা হয়েছে। নিহত স্মৃতি ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলাটি করেন। গৃহকর্তা রেজোয়ান হোসেন কাজল কর্ম সুত্রে মালয়েশিয়া প্রবাসী। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, নিহতের পরিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা। গত প্রায় ২০ বছর আগে ইন্দোনেশিয়া প্রবাসযাপনকালে রেজোয়ান হোসেন কাজল ইন্দোনেশিয়ার নাগরিক স্মৃতি ফাতেমাকে বিয়ে করে। দেশে ফিরে পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার আবদার গ্রামে তার ছোট ভাই জাহিদ হাসান আরিফকে সাথে নিয়ে সাড়ে ৫ শতক জমি ক্রয় করে। সেখানে রেজোয়ান হোসেন কাজল দ্বিতল বাড়ি ও তার ভাই জাহিদ হাসান আরিফ আধাপাকা বাড়ি নির্মাণ করে পাশাপাশি বসবাস করতেন। এদিকে, রেজোয়ান হোসেন কাজলের পরিবারে দুই কন্যা ও এক পুত্র সন্তান জন্মলাভ করে। পরে চাকুরীর উদ্দেশ্যে রেজোয়ান হোসেন কাজল আবার মালয়েশিয়া চলে যান।

বিবরনে আরো জানা গেছে, ঘটনার আগের দিন ২২ এপ্রিল বুধবার নিহত স্মৃতি ফাতেমা তার দেবর জাহিদ হাসান আরিফকে বৃহষ্পতিবার সকালে বাজার করে দেয়ার কথা বলেন। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে বাসায় বাজার নিয়ে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দেবর আরিফ ফিরে আসেন। পরে একইদিন দুপুর তিনটার দিকে দেবর জাহিদ হাসান আরিফ ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। সাড়া না পেয়ে আরিফ তার ছেলে নাবিলকে (১০) তার টিনশেড ঘরের চালের ওপর দিয়ে ভেতরে যেতে বললে জানালা দিয়ে বাড়ির লোকদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে বাড়ির নিচতলার পেছনের দরজা খোলা পেয়ে বাড়ির দোতলার ঘরে গিয়ে ভাবী স্মৃতি ফাতেমা, দুই ভাতিজি সাবরিনা সুলতানা নূরা (১৬), হাউরিন হাওয়া (১২) ও প্রতিবন্ধি ভাতিজা ফাদিল (৮) জবাই করে হত্যার আলামত দেখতে পান। এসময় ঘরের লাগেজ এবং কিছু আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। আরিফ এ ঘটনা তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য ও আশপাশের লোকজনকে অবহিত করেন। ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু হত্যার ঘটনাটি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহত স্মৃতি ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের অভিযুক্ত করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। হত্যাতান্ডটির ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশের বেশ কয়েকটি টীম তৎপর রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর শ্রীপুরে মা ও তিন সন্তানকে জবাই করে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০