সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১২৮ বার পড়া হয়েছে

মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কর্তৃক সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলাকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সন্ধা ৬.০০ ঘটিকা থেকে লকডাউন কার্যকর শুরু হয়েছে।
লকডাউন চলা অবস্থায় সকল সড়ক/মহাসড়ক, নৌপথে চলাচল বন্ধ থাকবে এবং অন্য জেলা থেকে চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ এবং চুয়াডাঙ্গা জেলা বাহির হওয়া সম্পুর্ণ বন্ধ থাকবে।আর সকল ধরনের গণপরিবহন এবং জনচলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য পরিবহন, নৃত্য-প্রয়োজনীয় খাদ্য পরিবহন এবং সীমিত পরিসরে ব্যাংকিং এর আওতা মুক্ত থাকবে।

























