সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উম্পুন’। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ৪৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: এপ্রিল মাসের শেষ বা মে মাসের শুরুতে বঙ্গোপসাগরে হানা দিতে পারে ঘূর্ণিঝড় ‘উম্পুন’। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, কোথায় আছড়ে পড়বে এটি, সেই সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি দেশটির আবহাওয়া দপ্তর। ‘উম্পুন’ নামটি থাইল্যান্ডের দেয়া। ঘূর্ণিঝড়ের বর্তমান তালিকায় এটাই শেষ নাম।
এপ্রিলের শেষের দিকে নিম্নচাপ সূষ্টি হতে পারে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে উম্পুন। আন্দামান ও নিকোবারের দ্বীপগুলিতে এই ঝড়ের প্রভাব বেশি পড়বে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।
এপ্রিল বা মে মাসে হওয়া ঘূর্ণিঝড়ের ভারতীয় মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসার প্রবণতা কম।
১৮৯১ সাল থেকে এখনও পর্যন্ত এপ্রিলের কোনও ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আঘাত হানেনি। ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে মাত্র চারটি ঘূর্ণিঝড়। বাকি ২৪টি বাংলাদেশ বা মিয়ানমারের ক্ষতি করেছে।
সূত্রমতে, মে মাসের প্রথমেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তবে সেটির গতিপথ কোনদিকে হবে তা নিয়ে এখনও কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উম্পুন’। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০