সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সাংবাদিকদের বেতন ও বকেয়া পরিশোধের নির্দেশ তথ্য মন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

করোনার সংকটকালে ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা থেকে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত নেতারা।

পাশাপাশি দুর্যোগের এই কঠিন সময়ে সকল সাংবাদিকের জন্য সরকারের কাছে রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান তারা। এজন্য মন্ত্রীর আহবানে সাংবাদিকদের প্রণোদনা ও রেশনিং সুবিধার জন্য তথ্যমন্ত্রীর কাছে একটি তালিকা হস্তান্তর করেন বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির কাছে সারাদেশের ৫ হাজার ৭ শ’ ৭১ জনের তালিকা হস্তান্তর করেন। এরমধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ৩ হাজার ১শ’ ৬০ জন।
এ বৈঠকে, বিভিন্ন মিডিয়ায় বেতন-ভাতা ও ছাটাই-চাকুরীচ্যুতির বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

সাংবাদিকদের বেতন ও বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে টিভি ও পত্রিকার মালিকদের আলাদা চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। ডিএফফির ডিজিকে এ সংক্রান্ত নির্দেশনা দেন মন্ত্রী।

বৈঠকে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খাঁন তপু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকদের বেতন ও বকেয়া পরিশোধের নির্দেশ তথ্য মন্ত্রী।

আপডেট সময় : ১১:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০