সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে এক যুবককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একপর্যায়ে পুলিশের উপর গুলিবর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ৩০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল সদর রোডে বাসিন্দা হিরু উদ্দিন লিটু একের পর এক সন্ত্রাসের সৃষ্টি করেও ধরাছোয়ার বাইরে থাকা নিয়ে নানা প্রশ্নে সৃষ্টি হয়েছে। সর্বশেষ এই বেসামাল ব্যক্তি হিরা নামের এক যুবককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাসায় অবরুদ্ধ করে রাখলে পুলিশ উদ্ধারে গেলে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পুলিশের কেউ হতাহত না হলেও একপর্যায়ে অবরুদ্ধ হিরাকে উদ্ধারে সফলতা আসে। বুধবার বিকেলের এই সশস্ত্র সন্ত্রাসের কদিন আগে শহরের আগরপুর রোডে এক চা দোকানিকে কুপিয়ে জখম করে এক সময়কার ত্রাস লিটু। একের পর অঘটনের জন্ম দেওয়া এই লিটুকে আইনের আওতায় না নেওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে নানা মহলের প্রশ্ন দেখা দেয়। ৯৬’র ত্রাস সেই হিরুর স্বরূপে ফিরে আসা নিয়ে সদর রোডে বাসিন্দা ভীতসন্তুস্ত হয়ে পড়েছেন, কে কখন তার হাতে নাজেহাল হন। এই বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও পুলিশের নিলুপ্তার কারণে তাকে আইনের মুখোমুখি করা যাচ্ছিল না। তবে নিশ্চিত হওয়া গেছে- হিরাকে অস্ত্রের মুখে জিম্মি করা ও পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এবার পুলিশ লিটুকে কোনভাবে সুযোগ দিতে চাইছে না।
সুত্রের খবর হচ্ছে- পাওনা দুই হাজার টাকা আদায়ের জন্য স্থানীয় একটি পত্রিকা অফিস স্টাফ হিরা লিটু খোঁজ শুরু করে। আগরপুর রোডের বাসিন্দা এই যুবককে বিকেলে হাতে নাগালে পেলে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পেটাতে পেটাতে তার বাসায় নিয়ে যায়। অশ্বিনী কুমার হলের বিপরিতে তিন তলা বিশিষ্ট বাস ভবনের দ্বিতীয় তলায় তাকে আটকে রাখে প্রহর করে।

হিরার পরিবারের অভিযোগ রাত ১০টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা অবস্থায় ওই যুবককে কয়েক দফা শারীরিক নির্যাতন করে। এসময় চিৎকার চেচামেচিতে এলাকাবাসী জড়ো হলেও বাড়ির আশেপাশে কেউ যেতে সাহস দেখায়নি। এই বিষয়টি একপর্যায় থানায় অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলেও বাসায় প্রবেশ করতে পারেনি। পরে পুলিশের তৎপরতা দেখে ভয়ে হিরাকে গেট খুলে বের করে দেয় লিটু। এসময় বিকারগ্রস্ত লিটু গ্রেপ্তার আতঙ্কে তিনতলায় অবস্থান নিয়ে গেট আটকে দেয়। পুলিশ নানামুখী তৎপরতা চালালে লিটু বাসার জানালা খুলে পুলিশকে লক্ষ্য করে এয়ারগান দিয়ে এলোপাড়াতি গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পুলিশ সদস্যদের কেউ হতাহত হননি। কিন্তু বেসামাল লিটু ভবনের ছাদ দিয়ে লাফ দিতে পারেন এমন ঘটনা এড়িয়ে যেতে একপর্যায়ে অবস্থান থেকে পিছনে চলে আসতে বাধ্য হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, মাদক ক্রয়ের জন্য ২ হাজার টাকা দিলে প্রতিবেশি হিরার তা ভেঙে ফেলায় লিটুকে এড়িয়ে চলছিলেন। মাদক ও টাকা একটিও না পেয়ে লিটু বুধবার হিরাকে আগরপুর রোডের মুখ থেকে অস্ত্র ঠেকিয়ে ধরে নিয়ে যায়। বাসায় আটকে সেই টাকা উদ্ধারে হিরাকে কয়েক দফা মারধর করে। এর আগে গত ১০ এপ্রিল মাদকের জন্য আগরপুর সড়কের চা দেকানি মুন্নাকে কুপিয়ে জখম করে।

সূত্র জানায়- একই দিন দুপুরে স্থানীয় সাকিব নামক এক যুবককে লক্ষ্য করে নিজ বাসভবনের ছাদ থেকে এয়ারগান দিয়ে গুলি ছোড়ে। এতে সাবিকসহ তার এক বন্ধু আহত হলেও তবে অতটা গুরুতর না হওয়ায় বিষয়টি পুলিশ পর্যন্ত পৌঁছায়নি। এত অপরাধের পরেও লিটুকে আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশের ভুমিকা লক্ষ্যণীয় না হওয়ায় বিতর্ক জোরালো রুপ নিয়েছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, লিটুর বিরুদ্ধে কেউ মামলা না করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না। তবে এবারের গুলিবর্ষণের ঘটনায় লিটুকে গ্রেপ্তারে পুলিশ অগ্রসর হতে পারে বলে আভাস পাওয়া গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এক যুবককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একপর্যায়ে পুলিশের উপর গুলিবর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০