সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ফ্ল্যাট বাসার দ্বিতীয় তলা থেকে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে। আজ বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা, তাদের দুই মেয়ে নুরা, হাওয়ারিম এবং প্রতিবন্ধী ছেলে ফাদিলের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতি দিনের মতো গতকাল বুধবার রাতে তারা সকলেই নিজ ঘরে ঘুমাতে যান। সকাল গড়িয়ে দুপুর হলেও তারা কেউ ঘর থেকে বের না হওয়ায় নিহতের স্বজনরা মই বেয়ে দোতলায় উঠে ঘরের মেঝেতে রক্ত দেখতে পায়। পরে শ্রীপুর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। কীভাবে বা কেন তারা খুন হলো, তা জানতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

মালয়েশিয়া প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ সাংবাদিকদের জানান, গত রাতে তার ভাবি ঘুমানোর সময় বলেছিলেন, আজ সকালে যেন মাংস নিয়ে আসেন তিনি। সকালে মাংস কেনার টাকা আনতে গিয়ে তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছিলেন না। এভাবে সকাল পেরিয়ে দুপুর এলেও তারা কোনো সাড়া না দিলে মই বেয়ে দোতলায় উঠে ঘরের মেঝেতে রক্ত দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কাজল দীর্ঘদিন প্রবাসে থাকার সময় ইন্দোনেশিয়ান মেয়ে ফাতেমাকে বিয়ে করেন। পরে শ্রীপুর আবদার গ্রামের জমি কিনে বাড়ি তৈরি করলে তার স্ত্রী-সন্তানরা এখানেই বসবাস করছিল। কাজলের আগের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার গোলাবাড়ি এলাকায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। কেন বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে অনুসন্ধান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০