টঙ্গীবাড়ীতে ইমামদের মাঝে উপহার সামগ্রী বিতরন।
- আপডেট সময় : ০৪:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১১৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:-
বুধবার বিকালে মুন্সীগন্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের স্বর্ন গ্রাম উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্বতা বজাই রেখে মসজিদের ইমামদের সমস্যা সম্ভবনা নিয়ে আলোচনা করেন ইউনিয়টির চেয়ারম্যান মহিউদ্দিন হালদার। পরে তিনি উপস্থিত ইমামদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন।
এসময় তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত দিনে দিনে বেড়েই চলছে। এখন আমাদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া ও মাফ চাইতে হবে আল্লাহ আমাদের মাফ করলে আমরা রক্ষাে পাবো। এছাড়া আমাদের কোন উপায় নাই।
এসময় তিনি আরো বলেন, প্রতিদিন ডাকাতের গুজব উঠেছে এই গুজবে কান না দিয়ে আমাদের সর্তক থাকতে হবে। ৩ সপ্তাহ যাবৎ তিনি নিজের ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলা ঘুরে ঘুরে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
এপর্যন্ত তিনি তাঁর নিজ অর্থায়নে কামারখাড়া, দিঘীরপাড়, হাসাইল-বানারী, যশলং, সদর উপজেলার শিলই এবং সুদূর শরীয়তপুর জেলার নড়িয়া থানার নওপাড়া এলাকায়সহ প্রায় ৮ হাজার মাঝে ১০ কেজি চাউল,১কেজি তেল, ১কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ১কেজি লবন এবং একটি করে সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।






















