সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করার অভিযোগে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ দুই আওয়ামী লীগে নেতাকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দিকে তাদের ১৫ বস্তা চাল আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা। জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আটকৃতরা হলেন- ওএমএস চাল বিতরণ কর্মসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ঈসমাইল হোসেন খান।

জানা যায়, সন্ধ্যার দিকে দুস্থদের জন্য দেওয়া চাল চুরির অভিযোগের ভিত্তিতে ৯নং নবীপুর ইউনিয়নে উপজেলা ভূমি কর্মকর্তা হেমালিকা চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান এবং ওএমএসর ১৫ বস্তা চাল ও ৩টি চালের খালি বস্তা উদ্ধার করা হয়।

আরো জানা যায়, ডিলার শাহজাহান সাজু তার সহযোগীর ঈসমাইল হোসেন খান যোগসাজশে এ জালিয়াতি চালাচ্ছে। তারা দরিদ্র মানুষকে চাল না দিয়ে কৌশলে বিভিন্নভাবে বেশি দামে এ চাল বিক্রি করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০