ময়মনসিংহের ভালুকায় মানবতার উজ্জল নক্ষত্র” ওসি মাইন উদ্দিন
- আপডেট সময় : ০৫:১৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

এম সুজন খান (বিশেষ প্রতিনিধি) ঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই কথা গুলো যেমন চির সত্য, কবির এই বাণীর বাস্তবে মানব সেবার মাধ্যমে প্রমাণ করেছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন। করোনা মোকাবেলায় ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়ন সহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কর্মহীন হত দরিদ্রদের মাঝে নিজ তহবিল থেকে চাল, ডাল, আলু, তেল, লবন সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
অভুক্ত গরীব দুঃখী অসহায় মানুষের কষ্টে যার হৃদয় কাঁদে, তার উজ্জল দৃষ্টান্ত ওসি মাইন উদ্দিন। করোনা পরিস্থিতিতে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময় অসহায় মানুষদের সহযোগীতা করে আসছেন।তারই ধারাবাহিকতায়- ২১এপ্রিল রাতে
ওসি মাইন উদ্দিন,, লকডাউনে থাকা ভালুকা পৌর এলাকা টহল দিতে গিয়ে চোখে পড়ে হৃদয় বিদারক এক করুণ দৃশ্য। রাত ৮ টার দিকে এক বৃদ্ধা তার পরিবার নিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের খানবাড়ির মোড়ের রাস্তায় বসে কাঁদছিলেন। গাড়ী থেকে নেমে বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে আপনার? এখানে বসে কাঁদছেন কেন?
তখন বৃদ্ধা লোকটি বললেন, বাড়ী ওয়ালা বাড়ী ভাড়ার জন্য তাদের সবাইকে বাড়ী থেকে বের করে ঘরে তালা লাগিয়ে দিয়েছে।
বৃদ্ধা তার ৫ সদস্যের পরিবার নিয়ে বিপদে পড়ে কাঁদছিলেন, কোথায় যাবে, কি করবে, কাজকর্ম বন্ধ, তার কথা শুনে ওসি বাড়ীওয়ালা আজিজুল কে ডেকে এনে ঘর ভাড়া পরিশোধ বাবদ ২০০০ টাকা প্রদান করেন এবং ঘরের তালা খুলে তাদের কে ঘরে উঠিয়ে দিয়ে আসেন এবং বাড়িওয়ালাকে সতর্ক করেন।























