ময়মনসিংহের ভালুকায় করোনা মোকাবেলায় কর্মহীন অসহায়দের পাশে ও সি আদনান।
- আপডেট সময় : ০৩:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে

এস এম সুজন খান (বিশেষ প্রতিনিধি)ঃ– ময়মনসিংহের ভালুকায় কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি আদনান। করোনায় প্রতিরোধে ২২ এপ্রিল (বুধবার) সকালে ভরাডোবা হাইওয়ের পুলিশের উদ্যোগে কার্যালয়ের সামনে ঘর বন্দী অসহায় কর্মহীন হতদরিদ্রের মাঝে চাল,ডাল,আলু,তৈল,সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় হাইওয়ের পুলিশের অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান করোনা প্রতিরোধে জন-সচেতনতামুলক বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের ছোঁবল থেকে নিজেকে রক্ষা করুন,পরিবারকে রক্ষা করুন, প্রতিবেশীকে বাঁচান,দেশের মানুষকে বাঁচান, দেশ বাঁচান। সরকার আপনাদের পাশে আছে আপনারা কেউ না খেয়ে মরবেননা, আসুন আমরা সরকারের নির্দেশ মেনে সবাই ঘরে থাকি। বিষেশ প্রয়োজন ছাড়া আমরা কেউ যেন ঘর থেকে বের না হই। তিনি দেশের এই ক্লান্তি লগ্নে যার যার অবস্থান থেকে সবাইকে সহযোগীতা করার আহবান জানান।























