চুয়াডাঙ্গার, দর্শনায় করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশের হার্ড লাইন অবস্থান
- আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৬২০ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি ::–
চুয়াডাঙ্গার, দর্শনায় করোনা ভাইরাস প্রতিরোধে এখানকার থানা পুলিশ চরম হার্ড লাইন অবস্থান নিয়েছেন। দর্শনা থানার ওসি মো: মাহাব্বুল আলম (ওসি তদন্ত ), ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান, মো: জাকির হোসেন এস আই এবং মো: সাইফুল ইসলাম এস আই এর উপস্থিতিতে ২৫ সদস্যের সঙ্গীয় ফোর্স সহ সারা দর্শনাব্যাপী ভ্যান, রিকশা, ইজিবাইক, লাইসেন্সবিহীন যানবাহন, দোকান পাট বন্ধের জন্য অ্যাকশন কার্য পরিচালনা করেন।
তবে পুলিশের এই অভিযান শতভাগ সফলতায় রূপ নিয়েছে। বর্তমানে লোকজন পূর্বের থেকেও আরও বেশি বেশি লোকডাউনের নিয়মনীতি মেনে চলছেন। পুলিশ ভ্যানে মাঝে মধ্যেই মাইকিং করে সারা দর্শনাব্যাপী ফলাও করে প্রচার করা হচ্ছে করোনা ভাইরাসের সতর্কতা সম্পর্কে।
দর্শনা থানার ওসি শহরের বিভিন্ন পয়েন্টে ফোর্স মোতায়েন করেছেন যাতে জনগণ সরকারি নির্দেশ লোকডাউন ভঙ্গ করতে না পারেন। প্রায় সময়ই তিনি সরোজমিনে শহরের সবকটি পয়েন্ট ঘুরে ফিরে দেখছেন। শহরকে সম্পূর্ণ নিরাপদ রক্ষায় রাত- দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
দর্শনা থানার আওতাভুক্ত বেগম পুর গ্রামে করোনা ভাইরাসে রোগী সনাক্ত হওয়ায় সেখানেও বিশেষ নজরদারী জোরদার করেছেন। তিনি প্রায় সময়ই বেগম পুরের ব্যাপারে খোঁজখবর রেখে চলেছেন। বেগম পুরে করোনা ভাইরাসের বাড়ীটি লকডাউন করে রেখেছেন। তাছাড়া যে সকল লোকজন এই রোগীটি দেখার জন্য সাহচর্যে গিয়েছিলেন তাদের সকলের বাড়ী স্বল্পকালীন লোকডাউন করে রেখেছেন। দর্শনার রামনগরের মিলন নামে এক ব্যাক্তির বাড়ীটিও এই লোকডাউনের আওতাভুক্ত।
দর্শনা থানা পুলিশের মাধ্যমে এই শহর এবং এই থানার আওতাভুক্ত গ্রাম গুলো কড়া লকডাউনে মানুষের জীবন যাপন ভীষন দূর্বিসহ হয়ে পড়েছে তথাপি লোকজন সন্তষ্ট। তাদের ধারণা পুলিশের এই কড়া লোকডাউনের কারণে শহর এখনো করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত।
তাছাড়া একগ্রামের লোক আরেক গ্রামে অবাধে চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছেন। অন্য শহরের লোকজন বিশেষ কারণব্যাতিরেকে দর্শনা শহরে প্রবেশে কড়া আরোপ করেছেন। সরকারী নির্দেশ মোতাবেক সন্ধ্যা ৬ টার পর কেউ বাইরে আনাগোনা করছেন কিনা তা দেখার জন্য আলাদা টহল দল গঠন করেছেন। সব মিলিয়ে দর্শনা থানা শহরসহ এর আওতাভুক্ত গ্রামগুলো লকডাউনের কড়া বেষ্টনীতে আবদ্ধমান।






















