সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশাল নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ৭৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মুক্তিযোদ্ধার জানাজায় লোকসমাগম ঠেকাতে বরিশাল নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে ওই আদেশে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র শওকত হোসেন হিরণের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদ মঙ্গলবার সকালে ঢাকার অ্যাপলো হাসপাতালে ইন্তেকাল করেন। সন্ধ্যায় বরিশাল নগরীর নুরিয়া স্কুল মাঠে তার নামাজের জানাজা এবং এরপর মুসলিম গোরস্থানে দাফন করার কথা হয়েছে। তার জানাজা ও দাফনে লকডাউন ভেঙে লোকসমাগম ঘটতে পারে এমন আশঙ্কায় বিকেল ৩টা থেকে নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান- করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থার মধ্যে লকডাউন থাকা সত্ত্বেও দু’একটি জায়গায় হাজারো মানুষ জানাজায় অংশ নেন। এমন পরিস্থিতি নগরীতে যেন না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান আরও জানান- নগরীর কোথাও ৫ জনের বেশি লোক জড়ো হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল নগরীর থানাগুলো ও মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান- করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১২ এপ্রিল থেকে বরিশাল জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এরমধ্যে লোকসমাগমের আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে নগরীতে লোকসমাগম নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্ব পালনের জন্য চার জন ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে। নগরীর কোথাও ১৪৪ ধারার লংঘন দেখলে তারা তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০