সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ফেইসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার || তথ্য প্রযুক্তি মামলায় ময়মনসিংহে গ্রেফতার দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃ-ময়মনসিংহ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তথ্য প্রযুক্তি মামলায় ময়মনসিংহে গ্রেফতার দুই
মোহনা টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) অপপ্রচার চালানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফুলপুরের কাইচাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব (৫৫) ও তারাকান্দার বালকী (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা তাওহিদ হাসান (৩০)।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির লক্ষে গ্রেফতারকৃতরা সাংবাদিক মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালায়। বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সাংবাদিক মাহমুদুল হাসান মিলন বাদী হয়ে দু’জনের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে। তাদেরকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সাংবাদিক মাহমুদুল হাসান মিলন বলেন, দীর্ঘদিন ধরে সততার সাথে ময়মনসিংহে সাংবাদিকতা করে আসছি। গত বৃহস্পতিবার পেশাগত কাজে আমিসহ কয়েকজন ময়মনসিংহের ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে নিউজ করি। যা কয়েকটি মিডিয়াতে প্রচারিত ও প্রকাশিত হয়। গ্রেফতারকৃতরা নিজেদের ফেইসবুক ওয়ালে আমাকে জড়িয়ে মানহানিকর স্ট্যাটার্স দেয়।

ময়মনসিংহ বিভাগীয় নিউজ চ্যানেল এসোসিয়েশনের সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান হারুন অর রশিদ বলেন, যারা ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংবাদিক মিলনকে সামাজিকভাবে হেয় করেছে, তাদের গ্রেফতার করায় সাংবাদিক সমাজে স্বস্তি ফিরেছে। আশা করছি এর যথাযথ বিচারও পাব আমরা।

ময়মনসিংহ প্রেসকাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর এবং বাংলাভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায় বলেন, পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। সাংবাদিক মিলনও এর বাইরে নয়। দ্রুত আসামীদের গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, আইন সবার জন্য সমান। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কারো মানহানি করার অধিকার রাখেনা। তাই অপরাধ যে কেউ করুক না কেন শাস্তি হবেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেইসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার || তথ্য প্রযুক্তি মামলায় ময়মনসিংহে গ্রেফতার দুই

আপডেট সময় : ০৭:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০