সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

গোডাউনের তালা ভেঙে ১২০ বস্তা চাল উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সিন্দুর্না হাটখোলা বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি টাকা দরের ১২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) ভোররাতে একটি গোডাইন থেকে চালগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার সিন্দুর্না হাটখোলা বাজারের চাল ব্যবসায়ী আব্দুস সোবাহানের গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ায়। এতে স্থানীয় মানুষের সন্দেহ হলে তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল আমিনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও হাতীবান্ধা থানা পুলিশকে সঙ্গে নিয়ে গোডাউনের তালা ভেঙে ১২০ বস্তা চাল উদ্ধার করে। এ সময় ট্রলি চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তবে গোডাউন মালিককে আটক করতে পারেনি পুলিশ।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজির হোসেন বলেন, সিন্দুর্না হাটখোলা বাজারের আব্দুস সোবাহানের গোডাউন থেকে ২৫ কেজি ওজনের ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলিচালককেও আটক করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোডাউনের তালা ভেঙে ১২০ বস্তা চাল উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০