কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়াপাড়ায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কামরুল ইসলামের ছেলে নিশান আলী (২২), তরিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জনি (২১), দুরুল ইসলামের ছেলে শামীম রেজা (২২) এবং সেন্টুর ছেলে হিমেল (২৩)। তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়াপাড়া গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আজমুল হোসেন জানান, কিশোরীর সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তাকে ধর্ষণ করে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে নিশান। পরবর্তী বিভিন্ন সময় বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। আর ধর্ষণের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার ভয় দেখিয়ে বহুবার ধর্ষণ করে এবং টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে।
বিষয়টি নিয়ে গতকাল রোববার ওই কিশোরির বাবা র্যাবের কাছে অভিযোগ করলে রাত ২টার দিকে তাদের নিজ রাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে মোবাইল, পেনড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।


























