সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সব পরিবারের জন্য কার্ড চালু করা হবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ৪৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব পরিবারের জন্য কার্ড চালু করা হবে। যাতে সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া যায়। তবে ত্রাণ নিয়ে কোনও অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার (১৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে এই কথা বলেন শেখ হাসিনা।

যারা সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য অনেকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তারা মানুষকে কোনও সাহায্য করছে না। তাদের বলবো, কথা না বলে মানুষের পাশে দাঁড়ান। সরকার তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিত্তবানদের প্রতি অনুরোধ করেন, তারা যেন ভিড় এড়িয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ত্রাণ বিতরণ করেন।

যে দলেরই হোক, ত্রাণ নিয়ে কোনও ধরনের দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে যেন সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া যায়। করোনাভাইরাসের এই দুঃসময় পার করে সবাইকে যেন স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারে সেজন্য তিন বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে; সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার। ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পায়; সেই সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সব পরিবারের জন্য কার্ড চালু করা হবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০