বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে ২৫ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলী। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে মাদক বিক্রিকালে ভ্রাম্যমান আদালত কতৃক মাদক আটকের ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত অতিরিক্ত পরিচালকসহ ২৫ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলী করা হয়েছে।
আজ রোববার দুপুরে প্রথমে বদলী করা হয় বরিশাল মাদক নিয়ন্ত্রন অফিসের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমানকে। শনিবার তিনি অফিসে থাকাকালীন তার অধিনস্ত কর্মচারীরা শতাধিক ক্রেতা জমায়েত করে মাদক বিক্রি করছিল। এবং একজন টিভি চ্যানেলের ক্যামেরাপার্সনকে নির্মমভাবে প্রহার করে ক্যামেরাভাংচুর করে। র্যাব পুলিশ সমন্বয়ে একজন ম্যাজিস্ট্রেটর নেতৃত্বে যখন মোবাইল টিম ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মদ আটক করে তখন তাকে অফিসেই পাওয়া যায়। এ কারণে সর্ব প্রথম অভিযুক্ত অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানকে বদলী করা হয়।
এরকিছুক্ষণ পরই মহাপরিচালকের পক্ষে উপ পরিচালক মোহাম্মদ মামুন স্বাক্ষরিত এক পত্রে জেলার ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে এক যোগে বদলী করা হয়।
এদের মধ্যে ২জন পরিদর্শক, ৪জন উপ পরিদর্শক, ৪জন সহকারী পরিদর্শক, ১ জন উপ সহকারী পরিদর্শক, ৬ জন সিপাহী, ১জন হিসাবরক্ষক, ২জন গাড়ি চালক, ২জন অফিস সহকারী, ১ অফিস সহায়ক ও ১ জন ওয়ারলেস অপারেটর রয়েছেন।
বদলীকৃতদের আগামী ২৬ এপ্রিলের মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


























