সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

জাগো নিউজ ও বিডি নিউজ দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার (১৯ এপ্রিল) বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকা কর্মহীন দুর্দশাগ্রস্ত মানুষের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় পাঠকপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের দুই সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে বিতর্কিত নিপীড়নমূলক আইনে করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, দেশব্যাপী করোনা দুর্যোগের মধ্যে সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে সেগুলোও লোপাটের খবর আসছে প্রতিদিনই। সেরকম একটি সংবাদের জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে মামলা করেছেন। কোনো সংবাদে তথ্যগত অসঙ্গতি থাকলে তার প্রতিবাদ করার নিয়মতান্ত্রিক পন্থা রয়েছে। তা না করে নিপীড়নমূলক কালো আইনে থানায় মামলা ঠুকে দেয়া সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে বড় ধরনের হুঁমকি।

জাতীয় পর্যায়ের দুইজন সম্পাদকের বিরুদ্ধে উপজেলা পর্যায়ে মামলা গ্রহণের ক্ষেত্রে থানা পুলিশও দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি। ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়নের সময়েই আমরা বলেছিলাম যে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধে এ আইনের অপব্যবহার হবে। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাগো নিউজ ও বিডি নিউজ দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০