পরিচয় না জেনে ঘরে ঢুকতে দিবেন না-ওসি আফজাল আগৈলঝাড়া”
- আপডেট সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ৯১১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশাল জেলাধীন আগৈলঝাড়া থানায় বসবাসরত সম্মানিত এলাকাবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি মুখ বাধা বা পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে, দোকানে রাতের বেলা অথবা এমনকি দিনের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না।
এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক মোবাইল ফোনে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ এর নাম্বারে বা ৯৯৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। ইদানিং দেশের বিভিন্ন এলাকা থেকে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় আছে।
জ্ঞাতার্থে
মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ
আগৈলঝাড়া থানা।
প্রয়োজনেঃ
ডিউটি অফিসার আগৈলঝাড়া থানা ০১৭৬৯৬৯৩৪০৯
অফিসার ইনচার্জ – ০১৭১৩৩৭৪২৭৪ আগৈলঝাড়া থানা
★জাতীয় জরুরী সেবা- ৯৯৯★

























