করোনা ভাইরাস নিয়ে আতংকিত নয় সচেতন হন”
- আপডেট সময় : ০৩:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১০৪০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ–
সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে। তাই আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। করোনা ভাইরাস থেকে বাচার উপায় ও করনীয় দিক, এক্ষেত্রে
১/ দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে পরিস্কার করুন।
২/ হ্যান্ড শেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন।
৩/ জ্বর, সর্দি শুকনো কাসি ,গলাব্যাথা,মাথা ব্যাথা,শরীর ব্যাথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
৪/তরকারি রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন এবং সেদ্ধ করে নিন।
৫/হাছি কাসির সময় নাক মুখ টিস্যু অথবা কাপর দিয়ে ঢেকে রাখুন,ব্যবহৃত টিস্যু অথবা কাপর ঢাকনা যুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং হাত পরিস্কার করুন।
৬/ যেখানে সেখানে থুথু ফেলবেন না।
৭/ গণপরিবহনে বা জনবহুল স্থানে মুখে মাস্ক ব্যবহার করুন,যথা সম্ভব জনসমাগম পরিহার করুন ।
৮/ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না, দ্রুত ধুয়ে ফেলুন।
জনসচেতনতায়
আবু সালেহ লিটন সেরনিয়াবাত
সাধারন সম্পাদক
বাংলাদেশ আওয়ামীলীগ
আগৈলঝাড়া উপজেলা শাখা

























