সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির দায় আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বহিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বাগেরহাটের চিতলমারী উপজেলায় টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির ঘটনায় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উকিল ও চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মিলন মাঝিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় হাই কমান্ডের নির্দেশে চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৬ এপ্রিল সকালে বাগেরহাটের চিতলমারীতে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উদ্ধার করে উপজেলা প্রশাসন। এ সময় টিসিবি’র পণ্য কালোবাজার থেকে কিনে বিক্রির দায়ে চিতলমারী বাজারের আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আবির স্টোরের মালিক ইসমাইল কাজীর বক্তব্য ও প্রশাসনের তদন্তে এই তেল চুরির সাথে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিসিবি’র ডিলার আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উকিল ও চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মিলন মাঝির নাম উঠে আসে।

বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। এই অবস্থায় শুক্রবার রাতে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় এবং বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহবায়ক সরদার আব্দুল কাদের স্বাক্ষরিত পৃথক-পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জানানো হয়।

একই সাথে কেন তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে জন্য ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির দায় আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বহিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০