সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদের সপ্তম
অধিবেশনে জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির
সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত
হয়েছে। শনিবার বিকালে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুষ্ঠিত
সংক্ষিপ্ত এ অধিবেশনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিণ শারমিন চৌধুরী সাবেক
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল
সহ প্রয়াত সাবেক সংসদ সদস্যদের নামে শোক প্রস্তাব পাঠ করেন। পরে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের ওপর আলোচনা সহ প্রাণঘাতি নভেল
করোনাভাইরাসের ব্যপারে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ওপর বক্তৃতা
করেন। এছাড়াও তাঁর আগে সরকার দলীয় তিনজন ও বিরোধী দলীয় একজন সংসদ সদস্য
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। প্রসঙ্গত সিঙ্গাপুরের মাউন্ট
এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময়
সকাল ৯টা ২০ মিনিটে সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল মৃত্যুবরণ করেন । ওই
দিন রাতে তার লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়। করোনা ভাইরাসের
কারনে তার মরদেহ সংসদ ভবন প্লাজা ও তার গ্রামের বাড়ি বরিশালের
বানারীপাড়ায় এনে জানাজা করা সম্ভব হয়নি। ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর
ঢাকার ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে আজিমপুর
গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য
সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত
জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের
স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে ধানের শীষ প্রতীকে তিন বার সংসদ সদস্য
নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও
ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব

আপডেট সময় : ০৩:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০