খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার ল²ীছড়ি উপজেলায় করোনা দুর্যোগে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
১৭ এপ্রিল শুক্রবার ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নে ৫নং ময়ূরখীল ওয়ার্ডে করোনা দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ্য অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ১৫০টি পরিবারের মাঝে ১০কেজি হারে চাল বিতরণ সরকারি নিদের্শনা থাকলেও দেয়া হয়েছে ৭থেকে ৮কেজি। এলাকাবাসীর পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। সরেজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতার প্রমাণ মিলে। এলাকাবাসীর অভিযোগ ১০কেজি হারে চাল দেয়ার কথা থাকলেও দিয়েছে ৮ কেজি হারে। তবে কারো কারো ক্ষেত্রে মাত্র ৭কেজির সামান্য বেশি হয়েছে। এসময় ছামেনা বেগম স্বামী আব্দুল মান্নান’র চালের ব্যাগ ডিজিটাল পাল্লায় ওজন দিলে ৭কেজি ৭৪গ্রাম দেখা যায়। এভাবে আরো বেশ কয়েকজনের ত্রাণের ব্যাগ ওজন করলে ৮ কেজির নিচে। চাল ওজনে কম দেয়ার অভিযোগে গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ ত্রাণ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এলাকার নবির হোসেন, ছগির হোসেন, আলি আহমেদসহ অনেকেই অভিযোগ করেন। অনেক অসহায় ব্যক্তি ত্রাণ না পাওয়ার অভিযোগও করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ওয়ার্ড মেম্বার রেজাউল করিম বলেন, ৩০ কেজি চালের ৫০বস্তা হিসেবে ১ টন ৫০০ কেজি চাল চেয়ারম্যান থেকে বুঝে নিয়েছি। ১৫০জনের তালিকা করে ত্রাণ বিতরণ শুরু করি। কিন্তু বিতরণ শেষে অতিরিক্ত চাল দেখে কর্মচারিকে জিগ্যেস করি এতো বেশি চাল তো থাকার কথা না। বিষয়টি আমি বুঝতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আরো দেড় কেজি হারে পৌছে দিয়েছি। এটা কর্মচারি (এখলাছ উদ্দিন) এর ভুল বলে স্বীকার করেন তিনি।
১নং লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা বলেন, ওজনে তো কম দেয়া কথা নয়, যে পরিমাণ চাল বিতরণ হওয়ার কথা সবটুকই বুঝিয়ে দিয়েছি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও তদারকি অফিসার আব্দুর রাশেদ বলেন, চাল


























