পটুয়াখালীতে সরকারি চাল বিক্রির দায়ে স্থানীয় ডিলার ইব্রাহীম গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ২১১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালীতে সরকারি চাল বিক্রির দায়ে আ’লীগ নেতা আটক পটুয়াখালীতে ১০ টাকা কেজির সরকারি চাল কার্ডধারীর কাছে বিক্রি না করে বাইরে বিক্রির দায়ে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে সদর থানা পুলিশের সদস্যরা।
চাল চুরি করে বিক্রি করা ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম ইব্রাহীম (৫০) হাওলাদার। তিনি স্থানীয় ডিলার ও জৈনকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার মোরশেদ জানান, ডিলার ইব্রাহীম সরকারি ১০ টাকা কেজির চাল কার্ডধারীর কাছে বিক্রি না করে অন্য দুই জন ক্রেতার কাছে ৩ বস্তা চাল বিক্রি করে। ওই ক্রেতাদের কাছে চাল পাওয়া যায়। ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কর্তৃপক্ষের (খাদ্য বিভাগ) অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























