সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বরিশালে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: বরিশালে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা তৈমুর রহমান (৩৫)। বাকবিতন্ডার একপর্যায়ে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুই ভাতিজা রুম্মান ও ইমরান। পরে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই খুনিরা পালিয়ে গেছে।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শোলনা গ্রামের ঘোষের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- পূর্ব-পুরুষদের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে হাতেম আলী হাওলাদারের চার সন্তানের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকার সালিশ বৈঠক হলেও সমাধানে আসা যায়নি। বরং ভাই ভাইয়ের বিরোধে ক্রমশই জটিল আকার ধারণ করতে থাকে। সর্বশেষ গত বুধবার দুই ভাই অ্যাডভোকেট আহসান হাবিব ও তৈমুর রহমানের মধ্যে এনিয়ে বাকবিতন্ডাও ঘটে।

তৈমুরের স্ত্রী জানান, করোনা ভাইরাস দুর্যোগের কারণে তার স্বামীর ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে বাড়ির যৌথ পুকুরে মাছ ধরলে নামলে বড় ভাই অ্যাডভোকেট আহসান হাবিবের ছেলেরা গালিগালাজ করে। এই মাছ ধরাকে কেন্দ্র করে বিকেলে ফের ভাতিজা রুম্মান ও ইমরান ফের তার ওপরে চড়াও হলে তৈমুর প্রতিবাদ করেন। এতে রুম্মান ও ইমরান ক্ষুব্ধ হয়ে মারধর করে অগ্রসর হলে চাচা দৌঁড়ে ঘরে পালিয়ে থাকেন। এবং দুই ভাতিজার কথার জবাব দিচ্ছিলেন। তখন তারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে স্বজনেরা তৈমুরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিমানবন্দর থানা পুলিশ পৌঁছানোর আগেই খুনিরা বাড়ি থেকে পালিয়ে যায়।

এব্যপারে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা এসআই সায়েদুল হক জানান, তৈমুরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা গ্রহণ প্রস্তুতির পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০