সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

এবার হোম কোয়ারেন্টাইনে ডা:ফ্লোরা সহ আইইডিসিআরে ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২৩১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় কাজ করা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ৮ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে সংস্থাটির পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইইডিসিআরের আক্রান্ত একজনের উদ্ধৃতি দিয়ে তথ্য দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তরের অনলাইন শাখা।

খবরে বলা হয়, আইইডিসিআরে কর্মরত ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন। তাদেরকে মহাখালীর সংক্রমকব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, ৮ জনের দেহে করোনা শনাক্ত হওয়া পর তাদের সংস্পর্শে আসা অন্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন।

এই দুজনের মধ্যে ডা. সেব্রিনা ফ্লোরার করোনা পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। প্রথম পরীক্ষায় করোনায় আক্রান্ত না হলেও তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীরেরও করোনা পরীক্ষা করা হয়েছে। এ কারণে এই দুজনকে বেশ কয়েকদিন আইইডিসিআরের ব্রিফিংয়ে দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, দেশের করোনাভাইরাসের প্রাদুর্ভব প্রতিরোধে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে আইইডিসিআর। সংস্থাটির পক্ষ থেকে এর পরিচালক প্রতিদিন দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করতেন। তবে সম্প্রতি নিয়মিত এ ব্রিফিংয়ে অনুপস্থিত ছিলেন সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা। তাদের অনুপস্থিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকগন ব্রিফিং করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার হোম কোয়ারেন্টাইনে ডা:ফ্লোরা সহ আইইডিসিআরে ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০