বরিশাল চেয়ারম্যানের বাড়ী থেকে ১৮৪ বস্তা চাউল উদ্ধার করেছে র্যাব । আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে

র্যাব -৮, বরিশাল কর্তৃক ২নং কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ী থেকে ভিজিডি ১৮৪ বস্তা চাউল উদ্ধার।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর জন্য যারা দুঃস্থ এবং অসহায় ব্যক্তিবর্গ আছেন, যাদের আয়-রোজগারের পথ সংকীর্ণ হয়ে গেছে তাদের জন্য সরকার বিভিন্ন রকমের ত্রাণের সুবিধা প্রদান করেছে। কিন্তু কিছু অসৎ ব্যক্তি তাদের ত্রাণ নিয়ে কারচুপি করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল কর্তৃক বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ২নং কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সরকারী সাধারণ জনগনের জন্য বরাদ্ধকৃত ভিজিডি চাউল ওজনে কম দিয়ে আতœসাৎ করেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৬ এপ্রিল ২০২০ তারিখ আনুমানিক রাত ১২১৫ ঘটিকার সময় বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া গ্রামস্থ চেয়ারম্যান নূরে আলম বেপারীর তিন তলা বিল্ডং এর নিচতলায় একটি রুমের মধ্যে সরকারী বরাদ্ধকৃত ১৮৪ বস্তা চাউল উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে, সরকার কর্তৃক জেলেদের জন্য ভিজিডি ৪০ কেজি করে চাউল বরাদ্ধ থাকলেও চেয়ারম্যান প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাউল ওজনে কম দিতেন। উক্ত ঘটনার সাথে জড়িত রয়েছে চেয়ারম্যানের দুই ভাই এবং ডিলার। আসামীদের নাম ঠিকানা (১) চেয়ারম্যান নুরে আলম বেপারী(৪৫), (২) মোঃ শাহে আলম(৩৮), (৩) মোঃ সামছুল আলম(৩০), উভয় পিতাঃ মৃত আব্দুর রশিদ বেপারী, সাংঃ পূর্ব ভূতের দিয়া, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল এবং ডিলার এর নাম (৪) মোঃ সেন্টু খাঁ(৪৫), পিতাঃ মৃত মধু খাঁ, সাংঃ রাজকর, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল। উল্লেখ্য যে, আসামী চার জন পলাতক তাদের নামে বাবুগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত চাউল থানা হেফাজতে রাখা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত ৬নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ জাকির হোসেন(৩২), পিতাঃ মৃত শাহে আলম ফরাজী, সাংঃ পশ্চিম ভূতেরদিয়া, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল এবং ৮নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ রোকনুজ্জামান(৩৮), পিতাঃ মোঃ মলিনুর রহমান, সাংঃ দক্ষিণ ভূতেরদিয়া, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশালদ্বয়কে জনাব সুজিত হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাবুগঞ্জ, বরিশাল কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একমাস করে বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।
র্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























