সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

কে কোন দল করে তা দেখার সময় নাই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কাজ করে জনগণের জন্য। কে কোন দল করে, কে আমার পক্ষে, কে আমার পক্ষে না, কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। যার অবস্থা খারাপ, দুস্থ, ঘরে খাবার নেই, তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলায় কথা বলার সময় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের যারা আছে, সংগঠনের প্রত্যেকটি, একবারে তৃণমূল পর্যায়ে কমিটি করে দিতে হবে। যারা সত্যিকারের অভাবে আছে, যারা আমার ভোটার বা আমাকে ভোট দেয় শুধু তাদের নয়। এখানে সাধারণ জনগণ যারা সত্যিকার অভাবে আছে, তাদের নামের তালিকা করতে হবে।

তিনি বলেন, আমি চাই আওয়ামী লীগর প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। আর সেভাবে কাজ করব। এখান থেকে সবাইকে ম্যাসেজটা পৌঁছাতে চাই। ইতোমধ্যে আমাদের ম্যাসেজ চলে গেছে। এটা প্রশাসনকে সহযোগিতা করার জন্য। যাতে করে সঠিক নামটা আসে। খাবার থেকে শুরু করে ওষুধপত্র কোনো কিছুর অভাব নেই। অভাব থাকবে না। আমরা সেটার ব্যবস্থা করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কে কোন দল করে তা দেখার সময় নাই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০