সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে গত ২৪ঘন্টায় আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স।। বরিশালে গত ২৪ঘন্টায় আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। তাদের একজনের বয়স ৫৫। অপর জনের বয়স ২৩ বছর।

এদের একজনের বাড়ী মুলাদী উপজেলায় এবং অপরজনের বাড়ী হিজলা উপজেলাতে।

মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রির্পোট পরেজটিভ আসে। রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরিশাল নিউজকে জানান, রবিবার বিকেলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫৫ বছর বয়স্ক ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। তার পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে।

এছাড়া সোমবার হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৩ বছরের ওই ব্যাক্তির নমুনা পরীক্ষার জন্য শেবাচিম ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করা হলে তার শরীরেও করেনা ভাইরাস পজেটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বরিশাল নিউজকে জানান, রির্পোট পাওয়ার পরপরই ওই দুই ব্যাক্তির বাড়িসহ আশপাশের বাড়িতে বিশেষ নজরদারীর আওতায় আনা হযেছে। এছাড়া তাদের দুইজনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তিন জন এবং আগৈলঝাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় এক জন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গত ২৪ঘন্টায় আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত

আপডেট সময় : ০৬:১৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০