সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পটুয়াখালী ৪২ মেট্রিক টন সরকারী চাল উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪২ মেট্রিক টন সরকারী চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহজাহান হাওলাদার ও জয়নাল চৌকিদার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহর নেতৃত্বে পুলিশ বগা বন্দরে স্বমিল সংলগ্ন খালপাড়ে অভিযান চালিয়ে চালভর্তি একটি ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেন।

খবর পেয়ে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। ওই ট্রলারে ৪২মেট্রিক টন সরকারী চাল ছিল। চালগুলো একটি ভাড়া করা গুদামে উত্তোলন করা হচ্ছিল।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, শাহজাহান হাওলাদার সরকারী ওই চাল বরিশালের হিজলা উপজেলা থেকে নিয়ে আসেন। শাহজাহান হাওলাদারের বাবার নাম মোতাহার হাওলাদার। বগা ইউনিয়নের বানাজোরা গ্রামে তার বাড়ি। ট্রলার চালক জয়নাল চৌকিদারের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে। ২৫ হাজার টাকায় ট্রলারটি ভাড়ায় আনা হয়। ৩০ কেজির ওই চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ্য”লেখা ডায়লগ এবং খাদ্য অধিদফতরের সিলযুক্ত ছিল।

আটক চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার জানান, তিনি বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের কাছ থেকে চালগুলো কিনে এনেছেন। তবে কোন ইউপি সদস্যদের কাছ থেকে তিনি চালগুলো কিনেছেন তাদের নাম বলতে পারেননি।

বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী ৪২ মেট্রিক টন সরকারী চাল উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০