সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখার
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খিজির সরদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ
ব্যপারে তিনি বুধবার বিকালে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। জানা
গেছে ‘মুজিব সৈনিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,তার ভাই আওয়ামী লীগ নেতা
সেলিম সরদার ও সৈয়দ হুমায়ুন কবির লুলু,উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক
অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান,প্রভাষক কাজী হারুন ও ইউপি সদস্য মালেক
সরদার সহ কয়েকজনের বিরুদ্ধে ত্রাণের চাল চুরির মিথ্যা অভিযোগ এনে
অপপ্রচার চালানো হয়। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান খিজির সরদার বলেন
স্থানীয় একটি কুচক্রি মহল আমি সহ আমার দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা
অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমার ইউনিয়নে স্বচ্ছতার সঙ্গে দরিদ্রদের মাঝে
ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে তথ্য
প্রযুক্তি আইনে মামলা করবেন বলেও জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০