সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভালুকা পাইলট ইস্কুল মাঠে কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পৌর কর্তৃপক্ষ এলাকাবাসী প্রতিবাদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহঃঃ-ভালুকায় করোনাভাইরাস সংক্রাম প্রতিরোধের জন্য সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করে বাজার ক্রয় বিক্রয় করার লক্ষে পৌরসভার সকল প্রকার কাঁচা বাজার ভালুকা পাইলট স্কুল মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পৌর কর্তৃপক্ষ। পাইলট স্কুল মহল্লাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় সেখানে কাচা বাজার স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার সন্ধ্যায় পাইলট স্কুল মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় স্থানীয়রা। এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শওকত আলী, আব্দুল জলিল মাস্টার, এ্যাড. এস.এম জামান, শরিফ খাঁন, নাজমুল হক, মিজবাহুল ইনলাম সা‘দ, সাদেকুর রহমান সোহাগ, আনারুল হক, আনোয়ার হোসেন রানা প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শওকত আলী বলেন, ‘পাইলট স্কুল মহল্লাটি পৌরসভার একটি অধিক ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কোন ভাবেই এ বাজার স্থানান্তর করা উচিৎ নয়। এ মহল্লায় প্রয় ৪হাজার মানুষের বসবাস। গোটা পৌরসভার বাজারের স্থান এখানে করা হলে করোনা প্রতিরোধের চেয়ে বিস্তার ঘটবে।’

তিনি আরও বলেন ‘আমি মেয়র সাহেবকে বলেছি যে, ভালুকা বাসট্যান্টের মাইক্রো স্ট্যান্ড এলাকায় বিএনপি অফিস থেকে সরকারী বালিকা স্কুলের সামনে বড় জায়গা খালি রয়েছে। অথবা ভালুকা সরকারী হাসপাতালের ব্রিজের পশ্চিম পাশে খিরু নদির পাড়ে একটি বড় মাঠ রয়েছে। সেখানে বাজারটি স্থানান্তর করলে কারও কোন অসুবিধা হবেনা।’

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বলেন, ‘স্থানীয় সরকারের এমন একটি নির্দেশনা রয়েছে। কিন্তু এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। বিষয়টি পৌর কৃর্তৃপক্ষের। এ বিষয়ে মেয়র মহোদয় ভালো বলতে পারবেন।’

পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুমের ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়ার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালুকা পাইলট ইস্কুল মাঠে কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পৌর কর্তৃপক্ষ এলাকাবাসী প্রতিবাদ।

আপডেট সময় : ০৮:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০