বরিশালে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়িকে ধাওয়া করে পরিত্যাক্ত অবস্থায় ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই মাদক ব্যবসায়ির ব্যবহৃত মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার সরবাড়ি বাজারে রাত দেড়টার দিকে মাদক সেবন ও কেনা বেচার খবরে পুলিশের একটি দল মেহেদী ও প্রশান্তর দোকানে অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে দক্ষিন জোবারপাড় গ্রামের সহিদ হাওলাদারের ছেলে মাদক ববসায়ি ও সেবনকারী মেহেদী হাওলাদার ও সরবাড়ী গ্রামের অজয় হালদারের ছেলে মাদক ব্যবসায়ি প্রশান্ত হালদার তাদের ব্যবহৃত টিভিএস মোটর সাইকেল, চারটি মোবাইল ফোন ফেলে খাল সাঁতরে পালিয়ে যায়। এসময় পরিত্যাক্ত অবস্থায় ওই দোকান থেকে ৪পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
টিভিএস মোটর সাইকেল, চারটি মোবাইল ফোন ও চার পিচ ইয়বা উদ্ধারের সত্যতা স্বীকার করে এসআই মো. নাসির উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

























