কোন পরিস্থিতিই থামাতে পারেনি ওদের মাদক ব্যবসা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ** বরিশাল জেলা লকডাউন ঘোষণার পরও ৫নং ওয়ার্ড পলাশপুর ব্রীজ সংলগ্ন ডকে ইয়ার্ডে জুড়ে চলছে মাদকের রমরমা কারবার।
নগরীর বিভিন্ন স্থান থেকে আসে ছোটখাটো ব্যবসায়ীরা। আর তারপর বসে মাদকের ‘ ভ্রাম্যমাণ হাট ‘ । এই কারবার নিয়ন্ত্রণ করছে এখানকার স্থানীয় কিছু চিন্হিত মাদক ব্যবসায়ী।যাদের নামে একাধিক মামলাও চলমান। এদের মধ্যে হাকিম তালুকদার এর পুত্র খবির (৪০), শাজাহান এর পুত্র কালু (২৩) ,স্বপন এর ছেলে জীবন (২২) সহ আকাশ ও মিন্টু। পুলিশের হাতে বার বার আটক হওয়ার পরও থামছে না এদের মাদক ব্যবসা। এদের কারনে অতিষ্ট এলাকাবাসী। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নেমে আসে তার উপর রাতের অন্ধকারেরমত হিংস্রতা।
করোনা ভাইরাস সংক্রমণে নগরীর পুলিশ ব্যস্ত থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে মাদক কারবার চালাচ্ছে গ্রুপটি। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।


























