বানারীপাড়ায় মোবাইল কোর্টে দুই মুদি দোকানীকে অর্থদন্ড। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:২১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২১৮ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়া বন্দর বাজারে পণ্য তালিকা না
টানোরর অভিযোগে দুই মুদি দোকানীকে মোবাইল কোর্টে অর্থদন্ড করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
অনুপ দাস পৌর শহরের বন্দর বাজারে অভিযান চালিয়ে পণ্য তালিকা না সাঁটানোর
অভিযোগে মোবাইল কোর্টে মুদি দোকানী বাবুল দাস ও কৃষ্ণ পালকে ৫ হাজার টাকা
করে অর্থদন্ড করেন। এছাড়াও অনেক দোকানীকে সতর্ক করা হয়।এসময় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মার্কেটিং কর্মকর্তা এ এস এম হাসান
সারওয়ার, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক রিয়াজ প্রমুখ। বরিশাল জেলা
মার্কেটিং কর্মকর্তা বানারীপাড়া বাজার মনিটরিং পূর্বক জানান, উপজেলার
বাজারদর বরিশাল জেলা সদরের সাথে সামঞ্জস্যপূর্ণ পাওয়া যায়। চাউল, ডাল,
তৈল, পিঁয়াজ, রসুন, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যর পাইকারী ও খুচরা বাজারদর
প্রতিযোগীতামূলক রয়েছে। মূল্য বিষয়ে কোন অসংগতি নেই। তবে ব্যবসায়ীগণকে
মূল্য তালিকা প্রদর্শনসহ বিপণন বিষয়ে সকল বিধি-বিধান মেনে চলার বিষয়ে
সতর্ক করা হয়।###


























