সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন ঝালকাঠির অ্যাডিশনাল এসপি মাহমুদ হাসান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :সারাদেশেই চলছে লকডাউন, অনেকের ঘরেই খাবার নেই। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবকিছু যখন বন্ধ, তখন নিরুপায় হয়ে মুঠোফোনে তাদের সমস্যার কথা বলেন ২ ব্যক্তি। কিছুক্ষণ পর ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান তাঁদের পরিবারে ১০ দিনের জন্য খাবার পৌঁছে দেন।

সোমবার (১৩ এপ্রিল) ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার এ ঘটনা ঘটে। জানা যায়, ঝালকঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার অসহায় দু’টি পরিবার থেকে খাদ্যসামগ্রী পাওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসানকে ফোন দেওয়া হয়। ফোন পেয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঐ পরিবারের জন্য মুহূর্তেই খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এতো অল্প সময়ের মধ্যে খাবার পেয়ে পুলিশের এমন মানবিক আচরণে ঐ পরিবারগুলো রীতিমত অবাক ও খুশী হয়েছে।মাহমুদ হাসান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের জন্য এমন মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি অনেক পরিবারকেই। খেটে খাওয়া পরিবারগুলো এ সময়টাতে খুব কষ্টে আছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’এছাড়াও তিনি বলেন “দেশের বিভিন্ন জেলায় এমনকি অবস্থানরত ঝালকাঠিবাসী এমনকি প্রবাসীরাও দেশের এমন সংকট মুহূর্তে পরিবারে খাদ্যসামগ্রী পাঠানোর জন্য জানিয়েছেন। এমন প্রত্যেক পরিবারেই খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে”।তিনি বলেন – আমরা জনগণের পুলিশ, জনগণেরই সেবক। দেশের এ ক্রান্তিলগ্নে আইজিপি মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ মানবিক দর্শনে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জনগণের যেকোন প্রয়োজনে আমরা অগ্রভাগে থেকেই কাজ করব, এটাই আমাদের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন ঝালকাঠির অ্যাডিশনাল এসপি মাহমুদ হাসান।

আপডেট সময় : ০৩:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০