সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আশা জোগালো ইতালিতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনায় মৃত্যুপুরীতে পরিণত ইউরোপের দেশ ইতালিতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৩১ জন। আগের দিন শনিবার এ সংখ্যা ছিল ৬১৯।

নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ৯২ জন। সংখ্যাটি অন্যান্য দেশের তুলনায় ব্যাপক হলেও ইতালিতে আগের দিনের চেয়ে ৬০২ জন কম।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংখ্যা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

এমন খবরে আশা জেগেছে ইতালির জনমনে। লকডাউন ও অন্যান্য নির্দেশনা যথাযথ মেনে চলায় আক্রান্ত ও মৃত্যু হার কমেছে বলে মত বিশেষজ্ঞদের।

এ ছাড়া সুস্থ হওয়ার হারও বেড়েছে সেখানে। রোববার প্রেস ব্রিফিংয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৭ করোনা রোগী। সব মিলিয়ে প্রায় ৩৪ হাজার ২২১ জন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন।

এদিকে লকডাউন তুলে নেয়ার সময় এখনও হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।

পূর্ব ঘোষিত দেশজুড়ে লকডাউনের মেয়াদ ১৩ এপ্রিল থেকে বাড়িয়ে তা আগামী ৩ মে পর্যন্ত করা হয়েছে। তবে করোনার প্রাদুর্ভাব মুক্ত কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেয়া হতে পারে বলে জানানো হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ১৯ হাজার ৮৯৯ জন। মৃতের তালিকায় অন্তত ৮ বাংলাদেশি রয়েছে।

তথ্যসূত্রঃ আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশা জোগালো ইতালিতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।

আপডেট সময় : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০