সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ইয়াবাসহ কাউন্সিলারের স্ত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ৪২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি সীমা বেগমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মির্জাপুর সদরের কাকলীর মোড় থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সীমা ধামরাই উপজেলার চৌহাট গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুর রহমান শিপনের স্ত্রী।
পুলিশ জানায়, সীমা বেগম দীর্ঘদিন ধরে মির্জাপুরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কাকলীর মোড়ে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল হাসান রাসেল বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি সীমা বেগমকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ২২ জুন ৫০০ পিস ইয়াবাসহ সীমা বেগম ও ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপন গাজীপুর পুলিশের হাতে গ্রেফতার হন। ওই মামলায় জামিনে মুক্তি পান তারা। ২০১৮ সালের ১৮ আগস্ট ২০০ পিস ইয়াবাসহ সীমা বেগম পুলিশের হাতে আবারও গ্রেফতার হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়াবাসহ কাউন্সিলারের স্ত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০