সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

সরকারি চাল চুরির অভিযোগে এক ইউপি সদস্যকে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় সরকারি চাল চুরির অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম মো. ওমর।

শনিবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার উপজেলার ৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

মো. ওমর উপজেলার ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার বাসিন্দা।

এর আগে শুক্রবার রাতে ১৫ বস্তা চাল জব্দ করে ট্যাগ অফিসার ও পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর।

তিনি জানান, লালমোহন-তজুমদ্দিনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, গত বুধবার থেকে বদরপুর ইউনিয়নে জেলে পুনর্বাসনের চাল দেয়া হয়। দুই মাসের চাল খাদ্য গুদাম থেকে ছাড় দেয়া হলেও চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার ১ মাসের চাল নিয়ে বিতরণ করেছেন।

১৭১০ জেলের মধ্যে চাল বিতরণ করার কথা থাকলেও প্রকৃত অধিকাংশ জেলেকেই চাল দেয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও তার ভাতিজা ৬নং ওয়ার্ডের মেম্বার ওমরসহ প্রতিবারই চাল বিতরণের সময় অনিয়ম করে আসছেন। চাল ওজনে কম দেয়াসহ নামে বেনামে চাল নিয়ে বিভিন্নভাবে পরিষদের গুদাম থেকে সরাচ্ছেন তারা। চেয়ারম্যান ও তার ভাতিজা ওমরের নেতৃত্বে তাদের নিকটাত্মীয় ও পছন্দের লোকদের জেলে সাজিয়ে নামে বেনামে জেলেদের চাল তোলা হয়। পরে ওই সব চাল পরিষদের পাশে বিভিন্ন বাসা-বাড়িতে লুকিয়ে রাখে।

এমন অভিযোগ আসলে এমপি শাওন প্রশাসনকে চাল উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে ট্যাগ অফিসার রফিকুল ইসলাম, পিআইও অপূর্ব দাস ও লালমোহন থানার পুলিশ পরিষদ এলাকায় অভিযান চালান।

শুক্রবার রাত ৯টা পর্যন্ত কয়েকটি বাড়িতে অভিযান চালান তারা। ওমর মেম্বারের এলাকা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের ঘর থেকে চার বস্তা, সুমন চালকের ঘর থেকে ৯ বস্তা ও পরিষদের পাশে সমিলের কাঠেরগুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার বলেন, এসব চাল কার্ডধারী জেলেদের। জেলেরা চাল পেয়ে বিক্রি করেছে।

ট্যাগ অফিসার মো. রফিকুল ইসলাম জানান, আমি জেলেদের নিয়ম মতো চাল বিতরণের তদারকি করেছি। তারপরও এসব চাল কীভাবে বাইরে বের হলো তা বিস্ময়ের। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি চাল চুরির অভিযোগে এক ইউপি সদস্যকে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০