অস্ট্রেলিয়ার শিল্পকলামন্ত্রী জরিমানা দিয়ে পদত্যাগ করলেন। আন্তর্জাতিক
- আপডেট সময় : ০৭:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ২৩৯ বার পড়া হয়েছে

মো: আমিনুল ইসলাম ::-
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলা বিষয়ক মন্ত্রী ডন হারউইন জরিমানা দিয়ে পদত্যাগ করেছেন। করোনা ভাইরাসের প্রকোপ চলায় অপ্রয়োজনীয় ভ্রমণের নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দেশটির পুলিশ প্রসাশন এই জরিমানা করেন। নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে তিনি প্রমাণিত হন এবং সেই সুবাদেই পদত্যাগ করলেন।
ডন হারউইনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কয়েক সপ্তাহ যাবৎ তার সিডনির পূর্ব শহরতলির মূল বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরত্বের সেন্ট্রাল কোস্টের অবকাশকালীন বাড়িতে অপ্রয়োজনীয় যাতায়াত করছেন এবং পূর্ব শহরতলির ইস্ট গার্ডেন্স ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে কেনাকাটা করছেন। এটা প্রমাণসহ প্রকাশিত হলে তাকে এক হাজার ডলার জরিমানা করা হয়। তার ভুলের জন্য রাজ্য বাসীর নিকট ক্ষমা চেয়ে সিডনির বাড়িতে চলে আসেন।
করোনা ভাইরাসে রাজ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডন হারউইন পূণরায় রাজ্য বাসীর নিকট ক্ষমা চেয়ে পদত্যাগ গ্রহণ করেন। প্রিমিয়ার বলেন, রাজ্যে শৃঙ্খলা ভঙ্গের জন্য ডন হারউইনের পদত্যাগ যথেষ্ট সার্থক।

























