সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

মার্কিন সেনাদের ইতালিতে সাহায্য করার নির্দেশ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাস মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত ইতালিকে সহযোগিতা করতে মার্কিন প্রশাসন ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার একাধিক মন্ত্রিসভার সদস্যের কাছে পাঠানো স্মারকে এ নির্দেশনা দেন তিনি।

করোনা মোকাবিলায় ইতালিকে প্রয়োজনমতো চিকিৎসা উপকরণ, মানবিক সহায়তাসহ অন্যান্য সহযোগিতার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে মার্কিন সেনাদের ইতালিতে টেলিমেডিসিন সেবায় অংশগ্রহণ, অস্থায়ী হাসপাতাল নির্মাণে সহায়তা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ প্রভৃতি।

করোনা মহামারিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দু’টি দেশেই ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

স্মারকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইতালি আমাদের অন্যতম ঘনিষ্ঠ ও পুরনো মিত্র। কোভিড-১৯ মহামারি তাদের ওপর তাণ্ডব চালাচ্ছে, ইতোমধ্যেই এটি ১৮ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে, ইতালির স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ার দশা হয়েছে এবং দেশটির অর্থনীতিকে গভীর মন্দায় ঠেলে দেয়ার হুমকি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে মহামারি মোকাবিলায় যেগুলো আবশ্যক নয়, ইতালির চাহিদামতো সেগুলো সরবরাহ করতে মার্কিন ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে মার্কিন বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন সেনাদের ইতালিতে সাহায্য করার নির্দেশ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:২১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০